রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪১ PM
নোটিশ “মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি” “মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি”
সেতু বন্ধন ফাউন্ডেশন
এখনই দান করুন
English বাংলা

গোপনীয়তা নীতি

আপনার দেওয়া তথ্য আমরা কীভাবে সংগ্রহ, ব্যবহার ও সুরক্ষিত রাখি।

এই নীতিমালায় ব্যাখ্যা করা হয়েছে, সেতু বন্ধন ফাউন্ডেশন এই ওয়েবসাইটের মাধ্যমে কী তথ্য সংগ্রহ করে এবং তা কীভাবে ব্যবহার করে।

আমরা যা সংগ্রহ করি

  • যোগাযোগ, স্বেচ্ছাসেবক, নিউজলেটার বা অনুদান ফরমে আপনি যা লেখেন — যেমন নাম, ই-মেইল, ফোন নম্বর ও বার্তা।
  • স্প্যাম ও অপব্যবহার ঠেকাতে সীমিত কারিগরি তথ্য, যেমন আইপি ঠিকানা।

আমরা যেভাবে ব্যবহার করি

  • আপনার বার্তার উত্তর দিতে, অনুদানের রসিদ দিতে অথবা স্বেচ্ছাসেবক আবেদন প্রক্রিয়া করতে।
  • সাবস্ক্রাইব করে থাকলে আমাদের কাজের হালনাগাদ পাঠাতে। যেকোনো সময় আপনি সাবস্ক্রিপশন বাতিল করতে পারেন।

আমরা যা কখনো করি না

  • আপনার ব্যক্তিগত তথ্য আমরা কখনো বিক্রি বা বিনিময় করি না।
  • লিখিত সম্মতি ছাড়া দাতার তথ্য প্রকাশ করি না — আপনি নাম প্রকাশ না করেও দান করতে পারেন।
  • আমরা কখনো আপনার বিকাশ, নগদ বা কার্ডের পিন বা ওটিপি চাই না। ফাউন্ডেশনের কোনো প্রতিনিধি তা চাইবেন না।

ছবি ও গল্প

কোনো উপকারভোগীর ছবি তোলা বা গল্প প্রকাশের আগে আমরা অবহিত সম্মতি নিই এবং শিশুদের ছবি কখনোই ঝুঁকিপূর্ণভাবে প্রকাশ করি না।

আপনার অধিকার

আপনার সম্পর্কে সংরক্ষিত তথ্য দেখতে, সংশোধন করতে বা মুছে ফেলতে যেকোনো সময় আমাদের জানাতে পারেন — info@setubf.org

সর্বশেষ হালনাগাদ: ২৮ আগস্ট ২০২৬ প্রশ্ন আছে?